সংবাদ

বায়ুদূষণের তালিকায় কিছুটা স্বস্তিতে ঢাকা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ এএম

বায়ুদূষণের তালিকায় কিছুটা স্বস্তিতে ঢাকা

বায়ুদূষণের তালিকায় টানা দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তিতে ঢাকা। আজ রোববার (২৬ এপ্রিল) বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৭ নম্বরে। এমনটাই জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার)।

সংস্থাটি জানিয়েছে, এদিন শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। যার বায়ুমান স্কোর ২৩১। এরপর ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু, যার বায়ুমানের স্কোর ১৫৮। অন্যদিকে, বায়ুমানের স্কোর ৯৪ নিয়ে রাজধানী ঢাকা রয়েছে ১৭ নম্বরে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে দিল্লির দূষণ স্কোর ২৩২ এর অর্থ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে থাকা কাঠমান্ডুর দূষণ স্কোর ১৬৩ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

অপরদিকে, একই সময়ে ঢাকার আজকের দূষণ স্কোর ৯৪, এর অর্থ এখানকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে বা ভালো মানের।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

বায়ুদূষণের তালিকায় কিছুটা স্বস্তিতে ঢাকা

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

বায়ুদূষণের তালিকায় টানা দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তিতে ঢাকা। আজ রোববার (২৬ এপ্রিল) বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৭ নম্বরে। এমনটাই জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার)।

সংস্থাটি জানিয়েছে, এদিন শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। যার বায়ুমান স্কোর ২৩১। এরপর ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু, যার বায়ুমানের স্কোর ১৫৮। অন্যদিকে, বায়ুমানের স্কোর ৯৪ নিয়ে রাজধানী ঢাকা রয়েছে ১৭ নম্বরে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে দিল্লির দূষণ স্কোর ২৩২ এর অর্থ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে থাকা কাঠমান্ডুর দূষণ স্কোর ১৬৩ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

অপরদিকে, একই সময়ে ঢাকার আজকের দূষণ স্কোর ৯৪, এর অর্থ এখানকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে বা ভালো মানের।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত