সংবাদ

নওগাঁয় জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:১৯ পিএম

নওগাঁয় জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নওগাঁয় জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভায় বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক। ছবিঃ সংবাদ

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, দক্ষ জনশক্তি তৈরি এবং বৈদেশিক রেমিট্যান্সের প্রবৃদ্ধি বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে নওগাঁয় জেলা অভিবাসন সমন্বয় কমিটির (ডিএমসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক সভাটি পরিচালনা করেন।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও ডিএমসিসির সদস্যসচিব মো. সামানুর ইমাম। তিনি বলেন, ‘নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বিদেশযাত্রীদের যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য ও প্রশিক্ষণ নিতে হবে। দালাল চক্রের প্রতারণা থেকে রক্ষা পেতে সরকারি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অভিবাসন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দক্ষ জনশক্তি তৈরি এবং বৈধ পথে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

সভায় নিরাপদ অভিবাসন, রেমিট্যান্স বাড়াতে করণীয়, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ, উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি (ইউএমসিসি) গঠন এবং জেলা ভিজিল্যান্স টাস্কফোর্স কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. মনির আলী আকন্দ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জ্যেষ্ঠ ইনস্ট্রাক্টর মাহমুদ আল হাদী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুতাসিম বিল্লাহ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম এবং কমিটির সদস্য কাজী কামাল হোসেন বক্তব্য দেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

নওগাঁয় জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত