সংবাদ

বিশ্বকাপের দিনে মেক্সিকোতে স্কুল বন্ধ, ‘হোম অফিস’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:৪৭ পিএম

বিশ্বকাপের দিনে মেক্সিকোতে স্কুল বন্ধ, ‘হোম অফিস’
ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটি। বিশ্বকাপ মানেই এক মহাবিপর্যয়!লক্ষাধিক ভক্ত, বন্ধ রাস্তা, আর চরম যানজট। এবার এই দুর্ভোগ এড়াতে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিন বৃহস্পতিবার রাজধানীর সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এক ঘোষণায় দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানান, জরুরি সেবা ও বিশ্বকাপ সংশ্লিষ্ট কর্মীদের ছাড়া ফেডারেল সরকারি কর্মচারীদের সেদিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে হবে।

তিনি বলেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধন উপলক্ষে মেক্সিকো সিটির বাসিন্দা ও আগত পর্যটকদের চলাচল, সড়ক নিরাপত্তা ও প্রবেশগম্যতা নিশ্চিত করতেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও অতি প্রয়োজনীয় নয় এমন প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রে ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। স্বাগতিক মেক্সিকো প্রতিদ্বন্দ্বিতা করবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

ছয় সপ্তাহব্যাপী এই আসরে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত ১০৪টি ম্যাচের মধ্যে উদ্বোধনী ও জাপোপানে ১৭ ম্যাচ আয়োজনের দায়িত্ব মেক্সিকোর।

এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মেক্সিকো সিটি। বুধবার রাতে মেক্সিকো সিটি স্টেডিয়ামের আশপাশের সব সড়কে কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। ‘কমলা সতর্কতা’ জারি থাকবে বৃহস্পতিবার পুরো দিন।

প্রেসিডেন্ট শেইনবাউম জানান, ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও যানজট কমানোর কৌশল হিসেবে স্কুল বন্ধ রাখা ছাড়াও মেট্রো, বাস ও ট্রাম লাইনের সময়সূচি বাড়ানো হয়েছে।

মেক্সিকোর এই অংশগ্রহণকে কেন্দ্র করে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশটির পর্যটন খাত এই বিশ্বকাপকে ঘিরে ৫০০ মিলিয়ন ডলার আয়ের আশা করছে। একইসঙ্গে বৈশ্বিক পর্যায়ে নিজেদের সাংগঠনিক দক্ষতা ও আতিথেয়তা প্রদর্শনের এটাই সেরা সময়।

গত বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে দর্শক ও মিডিয়া পরিচালনায় জটিলতা নিয়ে সমালোচিত হয়েছিল কাতার। তাই মেক্সিকো যেন সেই ভুলের পুনরাবৃত্তি না করে, সেদিকেই নজর রয়েছে ফুটবল বিশ্বের।

এদিকে গ্রুপ ‘এ’-তে থাকা মেক্সিকোর দ্বিতীয় ম্যাচ হবে আগামী ১৮ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। জাপোপানে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ২৪ জুন মেক্সিকো সিটিতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

বিশ্বকাপের দিনে মেক্সিকোতে স্কুল বন্ধ, ‘হোম অফিস’

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত