সংবাদ

খোয়াই নদীতে গরু নিয়ে পারাপারের সময় বৃদ্ধ নিখোঁজ

প্রতিনিধি, চুনারুঘাট, হবিগঞ্জ
প্রতিনিধি, চুনারুঘাট, হবিগঞ্জ
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

খোয়াই নদীতে গরু নিয়ে পারাপারের সময় বৃদ্ধ নিখোঁজ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদী পার হওয়ার সময় মো. জলিল মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনগাঁও (কোটবাড়ী খেয়াঘাট) এলাকায় একটি গরু নিয়ে নদী পারাপারের সময় তিনি নিখোঁজ হন।

নিখোঁজ জলিল মিয়া উপজেলার গাজিপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে গরু নিয়ে নামার পর তীব্র স্রোতে তিনি ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। শুক্রবার রাত পর্যন্ত উদ্ধার অভিযান চললেও তার কোনো সন্ধান মেলেনি।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান ছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

খোয়াই নদীতে গরু নিয়ে পারাপারের সময় বৃদ্ধ নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদী পার হওয়ার সময় মো. জলিল মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনগাঁও (কোটবাড়ী খেয়াঘাট) এলাকায় একটি গরু নিয়ে নদী পারাপারের সময় তিনি নিখোঁজ হন।

নিখোঁজ জলিল মিয়া উপজেলার গাজিপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে গরু নিয়ে নামার পর তীব্র স্রোতে তিনি ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। শুক্রবার রাত পর্যন্ত উদ্ধার অভিযান চললেও তার কোনো সন্ধান মেলেনি।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান ছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত