সংবাদ

খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় শিশু নিহত

ডিজিটাল ডেস্ক
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম

খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পিকআপের ধাক্কায় আল ওয়াসি (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বেলা একটার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, আল ওয়াসি সড়কের ওপর সাইকেল চালানো শিখতে এসেছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল ওয়াসির মা রুজি আক্তার পুলিশের কনস্টেবল পদে মানিকছড়ি সার্কেল অফিসে কর্মরত। তার বাবা সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশে চাকরি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় শিশু নিহত

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পিকআপের ধাক্কায় আল ওয়াসি (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বেলা একটার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, আল ওয়াসি সড়কের ওপর সাইকেল চালানো শিখতে এসেছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল ওয়াসির মা রুজি আক্তার পুলিশের কনস্টেবল পদে মানিকছড়ি সার্কেল অফিসে কর্মরত। তার বাবা সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশে চাকরি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত