ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের একটি বিস্তারিত তালিকা তথ্য-প্রমাণসহ উপাচার্যের হাতে তুলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার বিশ্ববিদ্যালয় সচিবালয়ে উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষদের উপস্থিতিতে এই তালিকা হস্তান্তর করা হয়। ডাকসু নেতৃবৃন্দ সরাসরি প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বর্ণনা দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাক্ষাৎকালে ডাকসুর পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়, “ছাত্রদলের সন্ত্রাসী হামলায় ডাকসু নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছেন।”
এই হামলার প্রতিকার চেয়ে এবং ভবিষ্যতে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয়টি সুনির্দিষ্ট দাবি পেশ করা হয়। ডাকসু প্রতিনিধিরা মনে করেন, এই দাবিগুলো মেনে নেওয়া হলে ক্যাম্পাসে আবারও একটি নিরাপদ ও সহনশীল পরিবেশ ফিরে আসবে।
ডাকসুর উত্থাপিত দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হলো, তথ্য-প্রমাণের ভিত্তিতে চিহ্নিত হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তথা মামলা দায়ের করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া হামলায় যারা আহত হয়েছেন, তাদের সম্পূর্ণ চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করার দাবি জানানো হয়।
ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের স্বাধীনতার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পায় এই আলোচনায়।
ডাকসু দাবি জানায়, সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও তথ্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসনকে স্পষ্ট অবস্থান নিতে হবে। একইসাথে ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক আচরণবিধি বা ‘কোড অব কন্ডাক্ট’ তৈরি ও তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। সর্বশেষে, সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছে ডাকসু নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন