সংবাদ

ঝরনা দেখে ফেরার পথে প্রাণ গেল সৌরভের

প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম

ঝরনা দেখে ফেরার পথে প্রাণ গেল সৌরভের
ছবি : সংবাদ

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পর্যটনকেন্দ্র রিছাং ঝরনা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সৌরভ হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি-মাটিরাঙা সড়কের হৃদয় মেম্বার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ খাগড়াছড়ি জেলা প্রশাসকের বাংলোয় ‘উমেদার’ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রী প্রিয়া আক্তারকে নিয়ে রিছাং ঝরনায় বেড়াতে গিয়েছিলেন সৌরভ। ফেরার পথে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী হাইয়েস মাইক্রোবাস ধাক্কা দেয়। এ সময় অটোরিকশা চালকের পাশেই বসা ছিলেন সৌরভ। সংঘর্ষে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মো. রুবেল আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় সৌরভের স্ত্রী প্রিয়া আক্তার ও অটোরিকশাচালকও আহত হয়েছেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করে মাটিরাঙা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সৌরভের অকালমৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ঝরনা দেখে ফেরার পথে প্রাণ গেল সৌরভের

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পর্যটনকেন্দ্র রিছাং ঝরনা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সৌরভ হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি-মাটিরাঙা সড়কের হৃদয় মেম্বার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ খাগড়াছড়ি জেলা প্রশাসকের বাংলোয় ‘উমেদার’ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রী প্রিয়া আক্তারকে নিয়ে রিছাং ঝরনায় বেড়াতে গিয়েছিলেন সৌরভ। ফেরার পথে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী হাইয়েস মাইক্রোবাস ধাক্কা দেয়। এ সময় অটোরিকশা চালকের পাশেই বসা ছিলেন সৌরভ। সংঘর্ষে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মো. রুবেল আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় সৌরভের স্ত্রী প্রিয়া আক্তার ও অটোরিকশাচালকও আহত হয়েছেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করে মাটিরাঙা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সৌরভের অকালমৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত