সংবাদ

সাতক্ষীরায় ৯ হাজার কেজি ভেজাল আম জব্দ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম

সাতক্ষীরায় ৯ হাজার কেজি ভেজাল আম জব্দ
আবর্জনার ভাগাড়ে নিয়ে আমগুলো ধ্বংস করা হচ্ছে। ছবি : সংবাদ

সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাসায়নিক ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরা সদর থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এই চালানটি জব্দ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়। মুনাফালোভী ব্যবসায়ীরা অপরিপক্ব আমে ক্ষতিকর কার্বাইড মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল।

জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় আজ বুধবার দুপুরে জব্দ করা এসব আম সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় ৯ হাজার কেজি ভেজাল আম জব্দ

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাসায়নিক ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরা সদর থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এই চালানটি জব্দ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়। মুনাফালোভী ব্যবসায়ীরা অপরিপক্ব আমে ক্ষতিকর কার্বাইড মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল।

জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় আজ বুধবার দুপুরে জব্দ করা এসব আম সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত