বাংলাদেশের নাট্যাঙ্গনে নতুন প্রজন্মের নির্মাতাদের মধ্যে নিজের জায়গা ধীরে ধীরে শক্ত করে তুলছেন তাইফুর জাহান আশিক। দীর্ঘদিন দেশের প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র নির্মাতাদের সহকারী হিসেবে কাজ করার পর একক পরিচালনায় তিনি ইতোমধ্যেই উপহার দিয়েছেন একাধিক দর্শকপ্রিয় নাটক। তার পরিচালিত প্রথম নাটক ‘প্রেমের মরা’, যেখানে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী ও শায়লা সাবি। এই নির্মাতার সঙ্গে অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী হিমি-এর জুটি আগেও একাধিক নাটকে দেখা গেছে।
তাদের নিয়ে নির্মিত ‘মাথা গরম জামাই’, ‘আমি মরি নাই’ এবং ‘বাঁইচা
থাইকা লাভ কী’ নাটকগুলো দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় আবারও
এই জুটিকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক আমরা বেশি গরীব। নাটকটির চিত্রনাট্য লিখেছেন
আল আমিন স্বপন এবং চিত্রগ্রহণ করেছেন শামসুল ইসলাম লেলিন। সম্প্রতি নাটকটি বাংলাভিশন-এর
ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশের পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে।
মাত্র এক সপ্তাহেই নাটকটি ৬০ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন,
যা এর জনপ্রিয়তারই প্রমাণ। নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, গল্পটি বেশ ব্যতিক্রমধর্মী।
যেসব মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না বা সবসময় অভাবের কথা বলে, তাদের জীবনযাপন
নিয়েই এই গল্প। তার ভাষায়, “নাটকে আমরা এমন এক দম্পতিকে দেখি যারা সবসময় নিজেদের গরিব
সাজিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করে। হিমির সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ—সে খুবই মনোযোগী
এবং ভালো অভিনয়ের চেষ্টা করে।”
অন্যদিকে হিমি জানান, এই নাটকে তিনি একজন পেশাদার ভিক্ষুকের চরিত্রে
অভিনয় করেছেন, যা তার জন্য নতুন অভিজ্ঞতা। তিনি বলেন, “আগেও ছোট পরিসরে এমন চরিত্র
করেছি, তবে এবার পুরোপুরি এই চরিত্রে কাজ করেছি। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করলে অনেক
কিছু শেখার সুযোগ থাকে।” সব মিলিয়ে, ‘আমরা বেশি গরীব’ নাটকটি শুধু বিনোদনই নয়, সমাজের
একটি বাস্তব চিত্রকেও তুলে ধরছে ভিন্ন আঙ্গিকে। নির্মাতা তাইফুর জাহান আশিক-এর গল্প
বলার ধরন এবং জনপ্রিয় এই জুটির অভিনয় নাটকটিকে এনে দিয়েছে দর্শকপ্রিয়তা, যা নতুন প্রজন্মের
নাট্যনির্মাণে ইতিবাচক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন