দেশের আটটি বিভাগে অধস্তন (নিম্ন) আদালতের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতিকে পৃথক পৃথক জেলাগুলোর দায়িত্ব দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি সুপ্রিম কোর্ট
প্রশাসন থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আট বিভাগে ১৩টি কমিটি
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সুচারুভাবে মনিটরিং নিশ্চিত করতে আটটি বিভাগের জন্য মোট
১৩টি পৃথক ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করা হয়েছে। একই সঙ্গে
প্রশাসনিক ও সাচিবিক সহায়তার জন্য ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া
হয়েছে।
কোন বিচারপতি কোন জেলার
দায়িত্বে:
বরিশাল বিভাগে বিচারপতি
শেখ মো. জাকির হোসেন, রাজশাহী-২
বিভাগে (বগুড়া,জয়পুরহাট,পাবনা,সিরাজগঞ্জ), বিচারপতি মো.হাবিবুল গনি, ঢাকা-১ বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর,মানিকগঞ্জ,মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) বিচারপতি জে বি এম হাসান, খুলনা-১ বিভাগে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা,যশোর, নড়াইল)
বিচারপতি মো.মুজিবুর রহমান মিয়া, খুলনা-২
বিভাগে (কুষ্টিয়া,মেহেরপুর,চুয়াডাঙ্গা,ঝিনাইদহ, মাগুরা) বিচারপতি মো.জাফর আহমেদ, ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ,জামালপুর, শেরপুর, নেত্রকোণা)
বিচারপতি রাজিক আল জলিল, ঢাকা-২
বিভাগে (কিশোরগঞ্জ,ফরিদপুর,রাজবাড়ী,গোপালগঞ্জ,শরীয়তপুর, মাদারীপুর) বিচারপতি ফাতেমা নজীবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম-১ বিভাগে
(চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান,খাগড়াছড়ি) বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর-১ বিভাগে (রংপুর,গাইবান্ধা,কুড়িগ্রাম,লালমনিরহাট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, চট্টগ্রাম-২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর,কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) বিচারপতি আহমেদ সোহেল, রাজশাহী-১ বিভাগে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ,নওগাঁ, নাটোর)
বিচারপতি সরদার মো.রাশেদ জাহাঙ্গীর, রংপুর-২ বিভাগে (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়,নীলফামারী)
বিচারপতি কে এম হাফিজুল আলম, এবং সিলেট
বিভাগে (সিলেট,সুনামগঞ্জ,মৌলভীবাজার,হবিগঞ্জ) বিচারপতি মো.আতাবুল্লাহকে দায়িত্ব দিয়েছেন।
নিম্ন আদালতের
বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনতে ২০২২ সালের ২৭ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি
প্রথমবার ৮ বিভাগের জন্য ৮ জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তীতে কাজের
পরিধি বিবেচনায় ২০২৩ সালের অক্টোবরে সদস্য সংখ্যা বাড়িয়ে ১৩ জন করা হয়। সর্বশেষ গত
বছরের এপ্রিলে কমিটি পুনর্গঠন করার পর এবার পুনরায় নতুন করে দায়িত্ব বণ্টন করা হলো।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন