সংবাদ

আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২১

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ২ মে ২০২৬, ০৩:৫৭ পিএম

আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২১
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় হামে আক্রান্ত শিশুদের নিয়ে উৎকণ্ঠায় বসে আছেন তাদের মায়েরা। ছবি : সংবাদ

বান্দরবানের আলীকদমে হামের লক্ষণ নিয়ে তাংতুই ম্রো (৯) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী এলাকার ডাকাতি পাড়ায় নিজ বাড়িতে শিশুটি মারা যায়। এ নিয়ে ওই এলাকায় হামের উপসর্গে মোট পাঁচ শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তাংতুই ম্রো ডাকাতি পাড়ার বাসিন্দা। গত ২২ এপ্রিল হামের লক্ষণ নিয়ে সে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ায় ২৮ এপ্রিল তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ সকালে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিম।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে কুরুকপাতা ইউনিয়নের আরও ২১ শিশু আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

স্থানীয়রা জানান, আলীকদমের দুর্গম কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় সম্প্রতি হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ম্রো পাড়াগুলোতে জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে দাগসহ নানা উপসর্গ নিয়ে একের পর এক শিশু আক্রান্ত হচ্ছে। উপজেলা সদর থেকে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় যাতায়াত ব্যবস্থা কঠিন। ফলে অনেক শিশু আক্রান্ত হলেও হাসপাতালে পৌঁছাতে পারছে না। এতে আক্রান্ত শিশুদের থেকে দ্রুত অন্যদের মধ্যে রোগটি ছড়িয়ে পড়ছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম দুর্গম এলাকায় কাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে ৫ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত ওই এলাকায় হামের লক্ষণ নিয়ে ৯৯ জন শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। নতুন করে আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২১

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত