দেশের ফোক সংগীতাঙ্গনে এই প্রজন্মের কণ্ঠশিল্পী ইসরাত জাহান জুঁই আবারও হাজির হলেন নতুন গান নিয়ে। কিছুদিন বিরতির পর তার কণ্ঠে প্রকাশ পেয়েছে দুটি নতুন মৌলিক ফোক গান—যার অন্তর ভালা, রূপের দরকার নাই এবং মানুষ চেনা বড় দায়। এর মধ্যে ‘যার অন্তর ভালা, রূপের দরকার নাই’ গানটির কথা লিখেছেন রূপচান্দ, সুর করেছেন পাগল মুস্তাক এবং সংগীতায়োজন করেছেন মুন্সী জুয়েল।
অন্যদিকে ‘মানুষ চেনা বড় দায়’ গানটির কথা লিখেছেন মল্লিক রাসেল
এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। ‘যার অন্তর ভালা, রূপের দরকার নাই’ গানটি
প্রকাশ পেয়েছে জুঁইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে, আর ‘মানুষ চেনা বড় দায়’ গানটি প্রকাশিত
হয়েছে অন্য একটি চ্যানেলে। গান দুটি প্রকাশের পর থেকেই ফোক সংগীতপ্রেমীদের কাছ থেকে
ইতিবাচক সাড়া পাচ্ছেন এই শিল্পী।
নিজের গান ও কাজ নিয়ে জুঁই বলেন, “ফোক গান গাইতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ
করি। তাই নিজেকে একজন ফোক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। দেশের বাইরে
স্টেজ শোগুলোতেও ফোক গানের জন্য ভালো সাড়া পাই। দেশের ভেতরেও দর্শকদের ভালোবাসা আমাকে
অনুপ্রাণিত করে নতুন গান করতে।” তিনি আরও জানান, নতুন দুটি গানের মধ্যে ‘যার অন্তর
ভালা, রূপের দরকার নাই’ গানটির কথা ও সুর তার কাছে বিশেষভাবে ভালো লেগেছে এবং এই গানটির
জন্য তিনি দারুণ সাড়া পাচ্ছেন।
এর আগে জুঁইয়ের কণ্ঠে ‘তুমি বুঝলানা’, ‘মিরপুর এক্সপ্রেস’, ‘পোষা
পাখি’, ‘মরার কোকিলে’, ‘প্রেমের হাওয়া’সহ একাধিক মৌলিক ফোক গান জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি
‘তোমরা কইওগো বুঝাইয়া’, ‘বন্ধু আইবা’, ‘জীবন মানেইতো যন্ত্রণা’, ‘কলিজা ভুনা’, ‘এক
খান পান চাইলাম’সহ তার গাওয়া বেশ কিছু কাভার গানও শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সংগীতশিক্ষায়ও নিজেকে সমৃদ্ধ করেছেন এই শিল্পী। সরকারি সঙ্গীত কলেজ থেকে লোকসংগীতে
অনার্স সম্পন্ন করে বর্তমানে একই বিষয়ে মাস্টার্স করছেন তিনি।
এছাড়া ‘শ্যুটার’, ‘অবতার’ ও ‘মধু হই হই বিষয় খাওয়াইলা’সহ কয়েকটি সিনেমাতেও গান গেয়েছেন জুঁই। সব মিলিয়ে, ফোক গানের প্রতি নিবেদন আর ধারাবাহিক কাজের মাধ্যমে ইসরাত জাহান জুঁই ধীরে ধীরে হয়ে উঠছেন নতুন প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় কণ্ঠ, যিনি মাটির গানকে নতুন করে পৌঁছে দিচ্ছেন শ্রোতাদের হৃদয়ে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন