বলিউডের প্রচলিত ধারা ভেঙে জীবনঘনিষ্ঠ গল্প আর ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেছেন আয়ুষ্মান খুরানা। দর্শকদের রুচির পরিবর্তনের এই সময়ে তিনি হয়ে উঠেছেন ভিন্নধর্মী গল্প বলার এক নির্ভরযোগ্য মুখ।
আর ২০২৬ সালে এসে আবারও নতুন চমক নিয়ে পর্দায় ফিরছেন এই অভিনেতা—একসঙ্গে
তিনটি ভিন্ন ঘরানার সিনেমা নিয়ে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরে আয়ুষ্মান
অভিনীত তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে ‘পতি পত্নী অর ওহ ২’, ‘উড়তা তীর’ এবং
‘ইয়ে প্রেম মোল লিয়া’। এর মধ্যে ‘পতি পতœী অর ওহ ২’ সিনেমাটি সম্পর্কের টানাপড়েন, ভুল
বোঝাবুঝি এবং দাম্পত্য জীবনের বাস্তবতা নিয়ে নির্মিত একটি হালকা মেজাজের গল্প। তবে
হাস্যরসের আড়ালে এতে উঠে আসবে সমসাময়িক জীবনের নানা দিক।
অন্যদিকে ‘উড়তা তীর’ সিনেমায় একেবারেই ভিন্ন রূপে দেখা যাবে আয়ুষ্মানকে।
তার চেনা ধারা থেকে বেরিয়ে গিয়ে এই ছবিতে তিনি হাজির হচ্ছেন নতুন এক চরিত্রে, যা দর্শকদের
জন্য হবে ভিন্ন অভিজ্ঞতা। আর ‘ইয়ে প্রেম মোল লিয়া’ সিনেমাটি একটি পারিবারিক গল্পভিত্তিক
নির্মাণ, যেখানে ভারতীয় সংস্কৃতি, পারিবারিক বন্ধন এবং সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে।
সিনেমাটি পরিচালনা করছেন সুরজ বরজাতিয়া।
চরিত্র বাছাই প্রসঙ্গে আয়ুষ্মান খুরানা বলেন, “আমি কোনো নির্দিষ্ট
ছক মেনে ছবি নির্বাচন করি না। একজন দর্শক হিসেবে যে গল্প আমাকে স্পর্শ করে, সেটিই আমি
বেছে নিই। একই বছরে তিনটি ভিন্ন চরিত্রে কাজ করা যেমন আনন্দের, তেমনি দায়িত্বেরও।”
বলিউডে তার এই ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে সাহসী গল্প নির্বাচন এবং বাস্তবধর্মী
চরিত্রে অভিনয়ের দক্ষতা।
তাই বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা এই তিনটি সিনেমার মাধ্যমেও আবারও নিজস্ব ছাপ রাখতে চলেছেন আয়ুষ্মান খুরানা। সব মিলিয়ে, গ্ল্যামারনির্ভর ধারা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের গল্পকে বড় পর্দায় তুলে ধরার যে যাত্রা তিনি শুরু করেছিলেন, তারই নতুন অধ্যায় হতে যাচ্ছে এই তিন সিনেমা।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন