ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। সমিতির কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদের সবকটিতেই বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি প্যানেলের প্রার্থীরা। তারা প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সবুজ প্যানেলকে পরাজিত করে এই পূর্ণ প্যানেল জয় ছিনিয়ে নেন।
২৯ ও ৩০ এপ্রিল দুই
দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শুক্রবার (১ মে) মধ্যরাতে নির্বাচনের ফল ঘোষণা করেন
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন। নির্বাচনে ২০ হাজার ৭৮৫ জন
ভোটারের মধ্যে ৭ হাজার ১৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শীর্ষ পদে বিজয়ীদের
প্রাপ্ত ভোট
সমিতির অন্যান্য
সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন:
সদস্য পদের ১০টি আসনেই
নীল প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। তারা হলেন, ফারজানা ইয়াসমিন, মোহাম্মদ নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ আদনান রহমান, সৈয়দ সারোয়ার আলম নিশান, মামুন মিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সানাউল, মুজাহিদুল ইসলাম সায়েম, এইচ এম রেজাউল সাঈদ ও শওকত হোসেন।
আওয়ামী পন্থি
আইনজীবীদের অনুপস্থিতি
উল্লেখ্য, এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা কোনো
প্যানেল দেননি। দলটির সমর্থিত কিছু প্রার্থী স্বতন্ত্র হিসেবে লড়তে চাইলেও তাদের
মনোনয়নপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে নির্বাচনী লড়াই মূলত সীমাবদ্ধ ছিল
বিএনপি ও জামায়াত পন্থি আইনজীবীদের মধ্যেই।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন