সংবাদ

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সুনামগঞ্জে সোমবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন প্রাণ হারিয়েছেন। ছবি : সংবাদ

সুনামগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) জেলা সদর ও দক্ষিণ সুনামগঞ্জ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা তিনটার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জালালপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মোতালিব জানান, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম খসরু মিয়া, তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তেজজালাল গ্রামের বাসিন্দা। নিহত অন্য ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সোমবার সকালে সুনামগঞ্জ-দিরাই সড়কের কাঠইর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস এক পথচারী নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) জেলা সদর ও দক্ষিণ সুনামগঞ্জ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা তিনটার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জালালপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মোতালিব জানান, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম খসরু মিয়া, তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তেজজালাল গ্রামের বাসিন্দা। নিহত অন্য ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সোমবার সকালে সুনামগঞ্জ-দিরাই সড়কের কাঠইর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস এক পথচারী নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত