সংবাদ

শোভা মুখার্জির প্রয়াণে ৬ মে স্মরণসভা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৪:৪২ পিএম

শোভা মুখার্জির প্রয়াণে ৬ মে স্মরণসভা
ছবি : সংবাদ

গত ২৬ এপ্রিল ভোর সাড়ে চারটায় সংবাদের কলকাতা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক দীপক মূখার্জীর মা শোভা মুখার্জি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনেই তার মহাপ্রয়াণ ঘটে।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আগামী ৬ মে শোভা মুখার্জির আত্মার শান্তি কামনায় পারিবারিক বাসভবনে শাস্ত্রীয় বিধিতে পারলৌকিক ক্রিয়া ও স্মরণানুষ্ঠান সম্পন্ন হবে।

তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ৮ মে (শুক্রবার) দুপুরে কলকাতার পার্ক সার্কাস সংলগ্ন ‘প্যারাডাইস’ অনুষ্ঠানকেন্দ্রে এক বিশেষ প্রার্থনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

শোভা মুখার্জির ছেলে দীপক মুখার্জি বলেন, ‘মায়ের চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি সব সময় মানুষকে আপন করে নিতে ভালোবাসতেন। তাই ৮ মে দুপুরে আমরা একটি বিনম্র শোকসভা ও সশ্রদ্ধ ভোজনের আয়োজন করেছি।’

পরিবারের পক্ষ থেকে শোভা মুখার্জির আত্মার শান্তি কামনায় আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের ওই স্মরণসভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শোভা মুখার্জির প্রয়াণে ৬ মে স্মরণসভা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

গত ২৬ এপ্রিল ভোর সাড়ে চারটায় সংবাদের কলকাতা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক দীপক মূখার্জীর মা শোভা মুখার্জি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনেই তার মহাপ্রয়াণ ঘটে।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আগামী ৬ মে শোভা মুখার্জির আত্মার শান্তি কামনায় পারিবারিক বাসভবনে শাস্ত্রীয় বিধিতে পারলৌকিক ক্রিয়া ও স্মরণানুষ্ঠান সম্পন্ন হবে।

তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ৮ মে (শুক্রবার) দুপুরে কলকাতার পার্ক সার্কাস সংলগ্ন ‘প্যারাডাইস’ অনুষ্ঠানকেন্দ্রে এক বিশেষ প্রার্থনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

শোভা মুখার্জির ছেলে দীপক মুখার্জি বলেন, ‘মায়ের চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি সব সময় মানুষকে আপন করে নিতে ভালোবাসতেন। তাই ৮ মে দুপুরে আমরা একটি বিনম্র শোকসভা ও সশ্রদ্ধ ভোজনের আয়োজন করেছি।’

পরিবারের পক্ষ থেকে শোভা মুখার্জির আত্মার শান্তি কামনায় আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের ওই স্মরণসভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত