সংবাদ

কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, চূড়ান্ত করতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ মে ২০২৬, ১১:১৩ এএম

কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, চূড়ান্ত করতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। রাজ্য বিধানসভায় বিজেপির সংসদীয় বা পরিষদীয় দলনেতা বাছাইয়ের মূল পর্যবেক্ষক হিসেবে আজ বুধবার (৬ মে) রাতে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

বিজেপির দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী, যেকোনো রাজ্যে নির্বাচনের পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতেই পরিষদীয় দলনেতা নির্বাচন করা হয়। যেহেতু এবার বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে, তাই এই বৈঠকে যাকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হবে, তিনিই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। নবনির্বাচিত বিধায়কদের সাথে আলোচনার পর অমিত শাহ চূড়ান্ত নাম ঘোষণা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেই নতুন করে উত্তাপ ছড়িয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না।

মমতা বলেন, "আমরা হারিনি। আমি পদত্যাগ করব না। আমার রাজভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কঠোর অবস্থানের মুখে রাজ্যে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে কি না, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে বিজেপি শিবির তাদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং সরকার গঠনের প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না।

দীর্ঘদিন প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকার পর এবার সরাসরি ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের এক দশকের শাসনের পর নতুন কে রাজ্যের হাল ধরবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার নাকি দিল্লির পছন্দের অন্য কেউ তা আজ রাতের পরেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে। পুরো ভারতের নজর এখন কলকাতার দিকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, চূড়ান্ত করতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত