গাইবান্ধায় গণশুনানি সফল করতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১১ মে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের হল রুমে গণশুনানি অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা প্রশাসক ( চলতি দায়িত্বে) মশিউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন দুদকের রংপুর উপপরিচালক মো: শাহিন মিয়া এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
সভায় বক্তারা বলেন, সরকারি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে ১১ মে ভুক্তভোগীরা সরাসরি দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে পারবেন। এই কার্যক্রম সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় রংপুর জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন