বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার (১৯ জুন) বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়।
জেলা প্রশাসকের বরাত দিয়ে মিডিয়া সেল আরও জানায়, ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে আবারও গণশুনানি করা হবে। নতুন নাম চূড়ান্ত হলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি ও মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’, ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ ও শিবগঞ্জে ‘মীরবাড়ি ইউনিয়ন’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে সীমান্ত, দেউলী ইউনিয়ন ভেঙে দিগন্ত এবং ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করা হয়েছে।
নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নামে ‘মীরবাড়ি’ এবং তার দুই ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নামে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম রাখা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের নামে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নামকরণের অভিযোগও রয়েছে।
বিষয়টি জাতীয় সংসদেও আলোচনা-সমালোচনার জন্ম দেয়। প্রতিমন্ত্রী অবশ্য দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন গণশুনানির মাধ্যমে নামগুলো নির্ধারণ করেছে। তিনি বলেন, ‘মিরাকেলি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই।’
নামকরণ নিয়ে বিতর্ক চলমান থাকলেও বৃহস্পতিবার (১৮ জুন) চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মীরবাড়ি ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান, স্বর্ণগ্রামে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্তে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন এবং দিগন্তে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রশাসনের কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী নবগঠিত ইউনিয়নগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন