মানিকগঞ্জের সাটুরিয়ায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার বালিয়াটি মহাশ্মশান ঘাট এলাকার একটি সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বালিয়াটি এলাকার সুব্রত সাহা পল্টু (৪০) ও মো. রাসেল (৩৫)। বুধবার (৬ মে) দুপুরে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আটটার দিকে বালিয়াটি মহাশ্মশান ঘাট এলাকায় বিশেষ অভিযান চালায় সাটুরিয়া থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সুব্রত সাহার কাছ থেকে ২ গ্রাম (২০ পুরিয়া) এবং রাসেলের কাছ থেকে ১ গ্রাম (১০ পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৩ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন