সংবাদ

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ মে ২০২৬, ০২:৪৬ পিএম

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সবাই স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা পোষণ করেছিলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা হয়।

আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরত আসা বাংলাদেশিদের বড় একটি অংশ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। তারা মূলত মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় দেশটিতে অনুপ্রবেশ করেন। তবে লিবিয়ায় পৌঁছানোর পর তাদের অনেকেরই স্বপ্নভঙ্গ হয়। অভিযোগ রয়েছে, সেখানে থাকাকালীন তারা বিভিন্ন সময়ে অপহরণ ও ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন।

প্রত্যাবাসিত এসব বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশে ফেরার পর তারা নিজেদের স্বজনদের কাছে ফেরার সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, লিবিয়ায় আটকে পড়া অনিয়মিত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সবাই স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা পোষণ করেছিলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা হয়।

আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরত আসা বাংলাদেশিদের বড় একটি অংশ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। তারা মূলত মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় দেশটিতে অনুপ্রবেশ করেন। তবে লিবিয়ায় পৌঁছানোর পর তাদের অনেকেরই স্বপ্নভঙ্গ হয়। অভিযোগ রয়েছে, সেখানে থাকাকালীন তারা বিভিন্ন সময়ে অপহরণ ও ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন।

প্রত্যাবাসিত এসব বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশে ফেরার পর তারা নিজেদের স্বজনদের কাছে ফেরার সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, লিবিয়ায় আটকে পড়া অনিয়মিত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত