সংবাদ

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৮:০৫ পিএম

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়। ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজনকে চোলাইমদসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছৈলার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। মাদক সেবনের দায়ে উপজেলার ফুলদী উত্তরপাড়া এলাকার দুই যুবক রোমান শেখকে (২৮ ও ২৭ বছর) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এই সাজা দেওয়া হয়।

অন্যদিকে, গত বুধবার রাতে উপজেলার তুমুলিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ১২ লিটার চোলাইমদসহ পিন্টু গমেজ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পিন্টু তুমুলিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজনকে চোলাইমদসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছৈলার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। মাদক সেবনের দায়ে উপজেলার ফুলদী উত্তরপাড়া এলাকার দুই যুবক রোমান শেখকে (২৮ ও ২৭ বছর) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এই সাজা দেওয়া হয়।

অন্যদিকে, গত বুধবার রাতে উপজেলার তুমুলিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ১২ লিটার চোলাইমদসহ পিন্টু গমেজ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পিন্টু তুমুলিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত