কোরবানি ঈদের আগপর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ‘৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত’ খোলা রাখা হবে। আগামী মঙ্গলবার (১২ মে) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, “বাংলাদেশ দোকান মালিক সমিতি গত ৪ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে ঈদুল আজহার আগপর্যন্ত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টায় পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার জন্য আবেদন জানানো হয়।”
সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, “বৃহস্পতিবার (৭ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনকে অবহিত করেন, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে দোকান ও বিপণিবিতানে কোনো ধরনের আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।”
তবে এ সংক্রান্ত কোন প্রজ্ঞাপন জারি করেনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের পরিপ্রেক্ষিতে গত ২ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি অফিসের সময়সীমা এক ঘণ্টা কমানো হয়।
একই সঙ্গে দোকানপাট ও শপিং মল (বিপণিবিতান) সন্ধ্যায় ছয়টায় বন্ধ করার সিদ্ধান্ত হয়, যা পরদিন থেকে কার্যকর হয়। পরে দোকান ব্যবসায়ী সমিতির অনুরোধে সেই সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন