সংবাদ

বিস্কুট কিনতে দোকানে যাওয়ার পথে প্রাণ হারাল শিশু

প্রতিনিধি, মেহেরপুর
প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৩:১৪ পিএম

বিস্কুট কিনতে দোকানে যাওয়ার পথে প্রাণ হারাল শিশু
ছবি : সংগৃহীত

মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে বিস্কুট কিনতে যাচ্ছিল পাঁচ বছরের শিশু সানজিদা আক্তার। কিন্তু বিস্কুট আর কেনা হলো না তার। পথে বালুবাহী একটি লাটাহাম্বারের (ইঞ্জিনচালিত স্থানীয় যান) চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাল শিশুটি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা ওই গ্রামের ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী সাজেদুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিস্কুট খাওয়ার বায়না ধরলে মা তাকে টাকা দিয়ে পাশের দোকানে পাঠান। সানজিদা রাস্তা দিয়ে হেঁটে দোকানে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী লাটাহাম্বার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ঘাতক লাটাহাম্বারসহ চালককে আটক করেন। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সানজিদার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। আদরের সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা। প্রতিবেশীরাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি ও এর চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

বিস্কুট কিনতে দোকানে যাওয়ার পথে প্রাণ হারাল শিশু

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে বিস্কুট কিনতে যাচ্ছিল পাঁচ বছরের শিশু সানজিদা আক্তার। কিন্তু বিস্কুট আর কেনা হলো না তার। পথে বালুবাহী একটি লাটাহাম্বারের (ইঞ্জিনচালিত স্থানীয় যান) চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাল শিশুটি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা ওই গ্রামের ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী সাজেদুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিস্কুট খাওয়ার বায়না ধরলে মা তাকে টাকা দিয়ে পাশের দোকানে পাঠান। সানজিদা রাস্তা দিয়ে হেঁটে দোকানে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী লাটাহাম্বার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ঘাতক লাটাহাম্বারসহ চালককে আটক করেন। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সানজিদার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। আদরের সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা। প্রতিবেশীরাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি ও এর চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত