সংবাদ

১৬ দিন পর দেশে ফিরল প্রবাসী মুরাদের মরদেহ

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

 ১৬ দিন পর দেশে ফিরল প্রবাসী মুরাদের মরদেহ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদ শেখ।

সৌদি আরবের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদ শেখের (৩৬) মরদেহ ১৬ দিন পর দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) ভোরে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নিহত মুরাদ শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গি গ্রামের মো. আবদুল খালেক শেখের ছোট ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সৌদি আরবের জুবাইল এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় মুরাদ নিহত হন। এরপর তার মরদেহ জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা ছিল। নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মোহাম্মদ কাউসার হোসেন এবং সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মরদেহ দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।

শনিবার ভোর সাড়ে চারটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুরাদের মরদেহ এসে পৌঁছায়। সকালে সেটি গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। মুরাদের পরিবারে বৃদ্ধ মা, স্ত্রী, দুই শিশুকন্যা এবং ১০ মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা পুরো পরিবারটি।

বেলা ১১টায় উজানচরের দুদুখান পাড়া মসজিদ মাঠে মুরাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রবাসী এই যুবকের অকালমৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

১৬ দিন পর দেশে ফিরল প্রবাসী মুরাদের মরদেহ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত