যুক্তরাজ্যের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং হংকংয়ের গোয়েন্দা সংস্থাকে অন্যায়ভাবে সহায়তার অভিযোগে লন্ডনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝেং জেগুয়াংকে তলব করেছে ব্রিটিশ সরকার। শনিবার (৯ মে) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনে তিন ব্যক্তিকে
দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা লন্ডনে হংকংয়ের হয়ে
গোয়েন্দা কার্যকলাপে লিপ্ত ছিলেন। এই মামলার রায় ঘোষণার পরপরই শুক্রবার (৮ মে) ব্রিটিশ
পররাষ্ট্রসচিবের নির্দেশে চীনা রাষ্ট্রদূতকে তলব করা হয়।
পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, চীনা রাষ্ট্রদূতের
কাছে ব্রিটেনের কঠোর অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। ব্রিটিশ সরকার
সাফ জানিয়েছে:
বিবৃতিতে আরও বলা হয়, ব্রিটিশ সরকার তাদের জাতীয় নিরাপত্তা
রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ণ করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে অনড়। চীনকে জবাবদিহি
করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করা হবে
বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন