সংবাদ

দেবহাটার সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের চিরবিদায়

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:১৭ এএম

দেবহাটার সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের চিরবিদায়
৯ নং কুলিয়া ইউনিয়ন পরিষদ। ছবি : সংবাদ

সাতক্ষীরার দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম মারা গেছেন। রবিবার (১০ মে) ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নজরুল ইসলামের ওপর দুই দফায় হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মৃত ভেবে ফেলে রেখে যাওয়া হয়েছিল। পরে স্থানীয় দুই বিএনপি নেতার সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে গত মাসে তার মায়ের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পুনরায় অসুস্থ হয়ে পড়েন।

নজরুল ইসলাম তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

রবিবার (১০ মে) বাদ জোহর তার জন্মস্থান গোবরাখালিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

দেবহাটার সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের চিরবিদায়

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সাতক্ষীরার দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম মারা গেছেন। রবিবার (১০ মে) ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নজরুল ইসলামের ওপর দুই দফায় হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মৃত ভেবে ফেলে রেখে যাওয়া হয়েছিল। পরে স্থানীয় দুই বিএনপি নেতার সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে গত মাসে তার মায়ের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পুনরায় অসুস্থ হয়ে পড়েন।

নজরুল ইসলাম তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

রবিবার (১০ মে) বাদ জোহর তার জন্মস্থান গোবরাখালিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত