আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ রবিবার (১০ মে) রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে
‘নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা
জানান। মন্ত্রী বলেন, প্রতি বছর ঈদের সময় সড়কে ও নৌপথে যে বাড়তি চাপ তৈরি হয়, তা সামাল
দিতে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বয়
করে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
রাজিব আহসান। তিনি নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের
সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমেই নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব।”
ঈদযাত্রায় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী নৌ-পুলিশকে
বিশেষ নির্দেশনা দেন। তিনি সাফ জানিয়ে দেন, ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই অনুমোদনহীন
বা ফিটনেসবিহীন নৌযান চলাচল করতে দেওয়া হবে না। অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ
সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
নৌ-দুর্ঘটনা রোধ এবং যাত্রী সাধারণকে সচেতন করার লক্ষ্যে
দেশজুড়ে শুরু হওয়া এই ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ’ আগামী কয়েক দিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে
পালন করা হবে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন