সংবাদ

১০ মামলায় আইভীর জামিন বহাল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ মে ২০২৬, ০২:১১ পিএম

১০ মামলায় আইভীর জামিন বহাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যা ও হত্যাচেষ্টাসহ পৃথক ১০টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আপিল বিভাগ ১০ মামলায় জামিন বহাল রাখলেও বাকি ৫টি মামলায় তাঁর জামিনের ওপর জারি করা রুল দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই সিদ্ধান্ত এল। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের নভেম্বরে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ আইভীকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন। এর মধ্যে ৩টি হত্যা ও ২টি হত্যাচেষ্টা মামলা ছিল। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন, যা আজ বহাল হলো।

গত ১৮ নভেম্বর তাঁকে আরও ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে ফতুল্লা থানায় ৪টি হত্যা মামলা (আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যা) এবং সদর মডেল থানায় সরকারি কাজে বাধা দেওয়ার ১টি মামলা রয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এসব মামলায় জামিন দিলেও ৫ মার্চ তা স্থগিত হয়। আজ আপিল বিভাগে দীর্ঘ শুনানি শেষে এই জামিনও বহাল করা হলো।

এছাড়া আরও দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যেখানে গত ৩০ এপ্রিল হাইকোর্ট জামিন দিলেও রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে আপিল করেছে।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে। আজকের আদেশের ফলে ১০টি মামলায় তাঁর কারামুক্তিতে আইনি কোনো বাধা রইল না।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

১০ মামলায় আইভীর জামিন বহাল

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত