সংবাদ

হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ মে ২০২৬, ০২:১৫ পিএম

হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে মৃত প্রত্যেক শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রবিবার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। শিশুদের সুরক্ষায় সরকারের ব্যর্থতা এবং মৃত্যুর ভয়াবহতা বিবেচনায় এই ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।

বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন ও স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন থেকে জানা যায়, গত ৫৫ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে অন্তত ৬ জন শিশু মারা যাচ্ছে। তবে গত এক সপ্তাহে এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে; বর্তমানে দৈনিক মৃত্যুর গড় দাঁড়িয়েছে ১০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে: হামে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। সবচেয়ে কম ঝুঁকিতে রয়েছে রংপুর বিভাগ। হামে মৃত্যু কমার সরকারি আশ্বাসের মধ্যেই গত এক সপ্তাহে মৃত্যুর হার দেড় গুণ বেড়েছে। সর্বশেষ গতকাল শনিবারও ৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে মৃত প্রত্যেক শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রবিবার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। শিশুদের সুরক্ষায় সরকারের ব্যর্থতা এবং মৃত্যুর ভয়াবহতা বিবেচনায় এই ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।

বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন ও স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন থেকে জানা যায়, গত ৫৫ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে অন্তত ৬ জন শিশু মারা যাচ্ছে। তবে গত এক সপ্তাহে এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে; বর্তমানে দৈনিক মৃত্যুর গড় দাঁড়িয়েছে ১০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে: হামে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। সবচেয়ে কম ঝুঁকিতে রয়েছে রংপুর বিভাগ। হামে মৃত্যু কমার সরকারি আশ্বাসের মধ্যেই গত এক সপ্তাহে মৃত্যুর হার দেড় গুণ বেড়েছে। সর্বশেষ গতকাল শনিবারও ৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত