সংবাদ

খোয়াই নদীতে নেই সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রতিনিধি, চুনারুঘাট( হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট( হবিগঞ্জ)
প্রকাশ: ১০ মে ২০২৬, ০২:২৮ পিএম

 খোয়াই নদীতে নেই সেতু, দুর্ভোগে হাজারো মানুষ
জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলছে পারাপার। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তঘেঁষা রেমা চা-বাগান এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুঃখ খোয়াই নদী। এই নদীর ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতের এই কষ্ট চরম আকার ধারণ করে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চা-শ্রমিক ও শিক্ষার্থীরা।

রেমা চা-বাগানের শ্রমিকরা জানান, প্রতিদিন কাজের প্রয়োজনে তাদের এই নদী পার হতে হয়। কিন্তু সেতু না থাকায় সময়মতো কাজে যোগ দেওয়া সম্ভব হয় না। অন্যদিকে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই নদী এখন বড় বাধা।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা এখানে একটি সেতুর দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও পরে তা আর বাস্তবায়িত হয়নি। একটি স্থায়ী সেতুর অভাবে এই অঞ্চলের কৃষিপণ্য ও চা-পাতা পরিবহনে খরচ এবং সময় দুটোই বাড়ছে।

স্থানীয় বাসিন্দা আবেদ হোসেন বলেন, “রেমা চা-বাগান এলাকাটি পর্যটন ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে খোয়াই নদীর ওপর একটি সেতু নির্মিত হলে শুধু আমাদের যাতায়াত সহজ হবে না, বরং পুরো এলাকার জীবনযাত্রার মান উন্নত হবে।”

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, অচিরেই এই স্থানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

খোয়াই নদীতে নেই সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত