রাজ্যের সাম্প্রতিক নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে দোষারোপের রাজনীতি। আর সেই পরিস্থিতিতেই দলের ভিতর থেকেই এক ভিন্ন সুর- প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়-এর কণ্ঠে।
উল্লেখ্য, নির্বাচনের ফলাফলের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে মন্তব্য নতুন বিরোধী দলনেতা শোভন দেবের। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই প্রেক্ষাপটেই শোভনদেবের বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ফলাফলের জন্য কাউকে এককভাবে দোষ দেয়া ঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়-প্রসঙ্গে তিনি আরও বলেন, লড়াই বা পরিশ্রমে কোনও খামতি ছিল না। তবুও পরাজয় এসেছে- আর সেই ফল মেনে নেওয়াই রাজনৈতিক পরিপক্বতার পরিচয়।
দলের একাংশের নেতা-কর্মীরা হারের পর প্রকাশ্যে যে সমালোচনায় নেমেছেন, তা নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। তার বক্তব্য-“সন্তান ভুল করলে তাকে ঘরের মধ্যে শাসন করতে হয়, বাইরে মাইকে ঘোষণা করে নয়।”
এই মন্তব্যের মধ্যেই স্পষ্ট- দলের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে এনে দলকেই দুর্বল করা হচ্ছে। তাঁর মতে, যদি কোনও অসন্তোষ থেকে থাকে, তা আগে দলের ভিতরে সঠিক জায়গায় বলা উচিত ছিল।
ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির জন্য যেখানে অনেকেই আইপ্যাক নির্ভরতাকে দায়ী করছেন, সেখানে শোভনদেব দোষারোপের পথে হাঁটেননি। বরং তিনি বুঝিয়ে দিয়েছেন- দুঃসময়ে দলের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত রাজনীতিকের কাজ। পরিস্থিতি যতই কঠিন হোক, ভাঙন নয়- ঐক্যই এখন সবচেয়ে বড় বার্তা।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন