চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫১ হাজার ১৯৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৩১টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান।
রবিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ হজ অফিসের হেল্প ডেস্ক।
হেল্প ডেস্কের তথ্যমতে, তিনটি এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরব গিয়েছেন:
বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ৬১টি ফ্লাইটে ২৪,২৯৩ জন।
সৌদি এয়ারলাইনস: ৪৮টি ফ্লাইটে ১৮,০৪২ জন।
ফ্লাইনাস এয়ারলাইনস: ২২টি ফ্লাইটে ৮,৮৮৯ জন।
মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি এজেন্সির মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে ৩০ জুন।
উল্লেখ্য, এ বছর মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের কথা রয়েছে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন