দেশের কৃষি খাতের চাহিদা মেটাতে মোট ৬০ হাজার টন টিএসপি ও ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজার থেকে এই বিপুল পরিমাণ সার কিনতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৪৬৪ কোটি টাকা।
বুধবার (২৪
জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত
মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত আলাদা দুটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সভায়
সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সভায় রাষ্ট্রীয়
পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ের
একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)
কর্তৃক মরক্কো থেকে রাষ্ট্রীয় পর্যায়ে নবায়িত চুক্তির মাধ্যমে এই সার আমদানি করা
হবে।
ইতঃপূর্বে সম্পাদিত
চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিগত ২০২৫ সালের ২ জুলাই পুনরায় এই সমঝোতা স্মারক ও চুক্তি
নবায়ন করা হয়। চুক্তির মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে, বর্তমান আন্তর্জাতিক বাজার
মূল্যে এই ৩০ হাজার টন টিএসপি সার কিনতে মোট ব্যয় হবে ২ কোটি ১৩ লাখ ৯০ হাজার মার্কিন
ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৬৩ কোটি ৬৩ লাখ টাকা।
একই সভায় কর্ণফুলী
ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার
ইউরিয়া সার ক্রয়ের আরেকটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
২০২৫-২৬ অর্থবছরের
পরিকল্পনা অনুযায়ী কাফকো থেকে মোট ৫ লাখ ৫০ হাজার টন ইউরিয়া সার ক্রয়ের একটি সংশোধিত
চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি মোতাবেক মূল্য নির্ধারণ করে এই ৩০ হাজার টন ব্যাগড
গ্র্যানুলার ইউরিয়া সার কিনতে ব্যয় হবে ১ কোটি ৬২ লাখ ২২ হাজার ২৫০ মার্কিন ডলার।
বাংলাদেশি মুদ্রায় যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন