সংবাদ

টিআইবি জরিপ: দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:৫৮ পিএম

টিআইবি জরিপ: দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

দেশের সরকারি সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্ট সেবা নিতে গিয়ে ঘুষের শিকার হওয়া পরিবারের (খানা) হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৭৬.৬ শতাংশ।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ এর এই উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআইবি-এর প্রতিবেদনে বলা হয়, ভৌগোলিক অবস্থানভেদে পাসপোর্ট অফিসের দুর্নীতির চিত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। তবে শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলের মানুষ এই খাতে বেশি ঘুষের শিকার হচ্ছেন। পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়া খানার হার গ্রামাঞ্চলে ৭৯.১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১.৮ শতাংশ।

পাসপোর্ট অফিসের পর অন্যান্য প্রধান প্রধান সেবা খাতের ঘুষের হার যথাক্রমে: ১. পাসপোর্ট অফিস: ৭৬.৬ শতাংশ ২. বিআরটিএ: ৬৩.৫ শতাংশ ৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা: ৪৯.৩ শতাংশ ৪. কৃষি খাত: ৪৯.৩ শতাংশ ৫. ভূমি সেবা: ৪৭.৬ শতাংশ

সার্বিক খানা জরিপের চিত্র: প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সার্বিকভাবে দেশের ৬৩.৬ শতাংশ পরিবার (খানা) তাদের প্রাত্যহিক জীবনে সরকারি কোনো না কোনো সেবা নিতে গিয়ে অন্তত একটি খাতে ঘুষের শিকার হয়েছে। তবে সব খাতের মধ্যে পাসপোর্ট খাতের দুর্নীতির চিত্রটি সবচেয়ে বেশি উদ্বেগজনক বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরআর/ সংবাদ

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

টিআইবি জরিপ: দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

দেশের সরকারি সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্ট সেবা নিতে গিয়ে ঘুষের শিকার হওয়া পরিবারের (খানা) হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৭৬.৬ শতাংশ।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ এর এই উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআইবি-এর প্রতিবেদনে বলা হয়, ভৌগোলিক অবস্থানভেদে পাসপোর্ট অফিসের দুর্নীতির চিত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। তবে শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলের মানুষ এই খাতে বেশি ঘুষের শিকার হচ্ছেন। পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়া খানার হার গ্রামাঞ্চলে ৭৯.১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১.৮ শতাংশ।

পাসপোর্ট অফিসের পর অন্যান্য প্রধান প্রধান সেবা খাতের ঘুষের হার যথাক্রমে: ১. পাসপোর্ট অফিস: ৭৬.৬ শতাংশ ২. বিআরটিএ: ৬৩.৫ শতাংশ ৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা: ৪৯.৩ শতাংশ ৪. কৃষি খাত: ৪৯.৩ শতাংশ ৫. ভূমি সেবা: ৪৭.৬ শতাংশ

সার্বিক খানা জরিপের চিত্র: প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সার্বিকভাবে দেশের ৬৩.৬ শতাংশ পরিবার (খানা) তাদের প্রাত্যহিক জীবনে সরকারি কোনো না কোনো সেবা নিতে গিয়ে অন্তত একটি খাতে ঘুষের শিকার হয়েছে। তবে সব খাতের মধ্যে পাসপোর্ট খাতের দুর্নীতির চিত্রটি সবচেয়ে বেশি উদ্বেগজনক বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরআর/ সংবাদ

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত