টাঙ্গাইলের সখিপুরে ৩৮টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার বড়চওনা ইউনিয়নের বিন্নাখাইড়া (খাইড়ার মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মো. সেন্টু মিয়া। তিনি উপজেলার বেলতলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেন্টু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আজ দুপুরে তাকে বিন্নাখাইড়া এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে স্থানীয়রা আটকে তল্লাশি করেন। এ সময় তার কাছে ৩৮টি ইয়াবা বড়ি পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, জনগণের হাতে আটক ওই ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন