সংবাদ

পদ্মা সেতুর ৪ বছর, টোল আদায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৪৫ পিএম

পদ্মা সেতুর ৪ বছর, টোল আদায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা স্বপ্নের পদ্মা সেতু চালুর সফল ৪ বছর পূর্ণ হয়েছে। গত ৪ বছরে এই সেতু দিয়ে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে প্রায় ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ টাকা।

পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এই তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর মাধ্যমে শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়নই হয়নি, বরং দেশের দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি এসেছে। যাতায়াত সহজ হওয়ায় এই পথে ধারাবাহিকভাবে যানবাহন চলাচল বাড়ছে।

সেতুর বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে প্রতি বছরই এই সেতুতে যানবাহন চলাচল ও টোল আদায় বেড়েছে। বছরভিত্তিক হিসাব নিচে দেওয়া হলো:

২০২২ সাল: উদ্বোধনের পর ওই বছর সেতু দিয়ে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৪০২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।

২০২৩ সাল: এই বছর যানবাহন চলাচল উল্লেখযোগ্য হারে বেড়ে দাঁড়ায় ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টিতে। টোল আদায় হয় ৮১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।

২০২৪ সাল: সেতু ব্যবহার করে ৬৭ লাখ ৩৪ হাজার ৯০৪টি যানবাহন। এ সময় টোল থেকে আয় হয় ৮৩৬ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ১০০ টাকা।

২০২৫ সাল: এই বছর রেকর্ড সর্বোচ্চ ৭২ লাখ ৪১ হাজার ৫৮৭টি যানবাহন পদ্মা সেতু অতিক্রম করে। টোল আদায়ও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দাঁড়ায় ৮৮৮ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকায়।

চলতি ২০২৬ সাল (২৩ জুন পর্যন্ত): এ বছরের হালনাগাদ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৬ লাখ ৯০ হাজার ৭৮১টি যানবাহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪৫১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

সামগ্রিক হিসাবে, ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ২ কোটি ৬৭ লাখ ১৫ হাজার ২৩১টি যানবাহন চলাচল করেছে। আর এই দীর্ঘ সময়ে সর্বমোট টোল আদায় হয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

উল্লেখ্য, দীর্ঘ কর্মযজ্ঞের পর ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন অর্থাৎ ২৬ জুন সর্বসাধারণের যানচলাচলের জন্য খুলে দেওয়া হয় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই পদ্মা সেতু।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পদ্মা সেতুর ৪ বছর, টোল আদায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত