সংবাদ

দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:৫৩ পিএম

দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক মামলার দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রকে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের বিস্তারের কারণে বিপুল সংখ্যক মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

"বিদ্যমান মাদক আইনে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মাদকচক্রগুলো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও আমাদের কর্মকর্তাদের কাছে কোনো অস্ত্র নেই, যার ফলে তাদের দক্ষতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এজন্য আমরা মাদক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছি এবং একটি শক্তিশালী আইনি কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছি। হয়তো চলতি সংসদেই বিলটি উঠবে।"

মন্ত্রী জানান, শুধু ঢাকাতেই মাদকের ৮০ হাজার মামলা পেন্ডিং বা ঝুলে আছে। এছাড়া বিভিন্ন জেলাতেও আরও অনেক মামলা আটকে রয়েছে। এই বিপুল সংখ্যক মামলার বিচার প্রথাগত আদালতে করা কঠিন মন্তব্য করে তিনি বলেন, মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য 'স্পেশাল ট্রাইব্যুনাল' গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এর পাশাপাশি প্রথাগত আদালতেও বিচার কাজ চলবে।

মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ জানান, ১৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যা বিশিষ্ট সরকারি মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।

পাশাপাশি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলোকে উৎসাহিত করার অংশ হিসেবে ৭৩টি কেন্দ্রকে মোট এক কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত