সংবাদ

স্বাধীন গণমাধ্যম নি‌য়ে যে বার্তা তথ্যমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:০৮ পিএম

স্বাধীন গণমাধ্যম নি‌য়ে যে বার্তা তথ্যমন্ত্রীর

গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও সম্পূর্ণ স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার ঢাকার তোপখানা রোডস্থ বেঙ্গল সেন্টারে একটি অনলাইন গণমাধ্যমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

মন্ত্রী জানান, কোনো আরোপিত কাঠামো নয়, বরং দেশের সকল অংশীজনের (স্টেকহোল্ডার) মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই কমিশন গঠন করা হবে। তিনি উল্লেখ করেন, সরকার দায়িত্ব গ্রহণের আগেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় চলছে।

বর্তমান বিশ্ব এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেটের প্রসারের ফলে একদিকে যেমন তথ্য প্রবাহ সহজ হয়েছে, অন্যদিকে অপতথ্য ও ভুয়া তথ্যের বিস্তারও বেড়েছে। মানুষকে এই অপতথ্যের হাত থেকে রক্ষা করা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ।’

গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকার অবাধ তথ্য প্রবাহ এবং বিভ্রান্তিকর তথ্য থেকে জনগণের সুরক্ষা উভয়ই নিশ্চিত করতে চায় বলে জানান তিনি। তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারের ফলে তৈরি হওয়া নতুন সংকট মোকাবিলায় সরকার নতুন কর্মকৌশল প্রণয়ন করছে।

তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা, সম্মান ও মর্যাদা রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

স্বাধীন গণমাধ্যম নি‌য়ে যে বার্তা তথ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত