সংবাদ

বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:৪৩ এএম

বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান
অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস ও একটি ট্রাক্টর জব্দ করা হয়।

সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার।

আদালত সূত্র জানায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও আশ্রয়ণ প্রকল্প এলাকায় নির্ধারিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলনের অপরাধে জাহিদ তরফদার (৩৮) নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জাহিদ ওই এলাকার মৃত সিরাজ আলীর ছেলে।

এছাড়া শানখলা ইউনিয়নের পানছড়ি পার্ক এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের দুটি মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস ও একটি ট্রাক্টর জব্দ করা হয়।

সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার।

আদালত সূত্র জানায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও আশ্রয়ণ প্রকল্প এলাকায় নির্ধারিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলনের অপরাধে জাহিদ তরফদার (৩৮) নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জাহিদ ওই এলাকার মৃত সিরাজ আলীর ছেলে।

এছাড়া শানখলা ইউনিয়নের পানছড়ি পার্ক এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের দুটি মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত