সংবাদ

ভিন্নমতের ঊর্ধ্বে দেশের স্বার্থে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:৪০ পিএম

ভিন্নমতের ঊর্ধ্বে দেশের স্বার্থে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশটা সবার এবং একে রক্ষা করার দায়িত্বও সবার। রাজনৈতিক বা আদর্শিক ভিন্নতা কাজের ক্ষেত্রে বাধা হওয়া উচিত নয়। সরকারের কাজ করার সময় ব্যক্তিগত ভিন্ন মতাদর্শ যেন কাজের মধ্যে প্রতিফলিত না হয় সে বিষয়ে সতর্ক করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকের ভিন্ন মতের প্রতিফলন ঘটবে কেবলমাত্র ভোটের বাক্সে তার আগে সবাইকে দেশের স্বার্থে এক থাকতে হবে। এর আগে সকালে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নানা দিক-নির্দেশনা প্রদান করেন।

একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তৈরি পোশাক শিল্পের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৈঠকে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দেশের উপকূলীয় অঞ্চলের লবণচাষিদের জীবনমান উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি লবণচাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী এবং অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এবং প্রেস সচিব সালেহ শিবলী পৃথকভাবে এসব কর্মসূচির তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ভিন্নমতের ঊর্ধ্বে দেশের স্বার্থে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত