নওগাঁর বদলগাছী উপজেলায় তীব্র দাবদাহ উপেক্ষা করে মাঠে বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। প্রখর রোদে ঘাম ঝরিয়ে ফসল ঘরে তুলতে যখন নাভিশ্বাস উঠছে, ঠিক তখন তৃষ্ণার্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে ‘কোলা ইউনিয়ন উন্নয়ন ফোরাম’। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের নিরলি-বনগ্রাম মাঠ এলাকায় প্রায় শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করে সংগঠনটি।
উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল নবী সান্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, বিএনপি নেতা আসিক ইকবাল অথেলো, সাইদুল ইসলাম পিন্টু, হাসু এবং স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকেরা জানান, তীব্র গরমে মাঠে কাজ করতে গিয়ে কৃষকেরা পানিশূন্যতাসহ নানা শারীরিক সমস্যায় ভোগেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করা এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ। বিতরণ শেষে পরিবেশের সবুজায়নের লক্ষ্যে রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
উপকারভোগী কৃষক ফজলু বলেন, ‘এই কড়া রোদে মাঠে কাজ করা খুব কষ্টের। ঠিক এই সময়ে তারা রুটি, স্যালাইন আর ঠান্ডা পানি দিয়া অনেক উপকার করলো। মানুষের এই ভালোবাসা মাঠের খাটুনি কমায় দেয়।’
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল নবী সান্ডু বলেন, ‘কৃষকেরাই দেশের অর্থনীতির মূল শক্তি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।’
জিয়া সাইবার ফোর্সের নেতা ইবনে নুর নয়ন বলেন, যারা শ্রম দিয়ে ফসল ফলান, তারাই প্রকৃত দেশপ্রেমিক। তাদের শ্রমে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। সমাজের সামর্থ্যবানদের উচিত এই কঠিন সময়ে মেহনতি মানুষের পাশে দাঁড়ানো।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন