সংবাদ

শিকারি পালাল, পুকুরে মিলল জীবিত হরিণ

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:৩৭ পিএম

শিকারি পালাল, পুকুরে মিলল জীবিত হরিণ
চোরাশিকারিদের কাছ থেকে উদ্ধার করা হরিণ। ছবি : সংবাদ

সুন্দরবন-সংলগ্ন চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে চোরাশিকারিদের কাছ থেকে দুটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (১১ মে) বিকেলে হরিণ দুটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে আজ সকালে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকায় অভিযান চালান জ্ঞানপাড়া বিশেষ ফরেস্ট টহল ফাঁড়ির সদস্যরা। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে একপর্যায়ে শিকারিরা একটি জীবিত হরিণ হাজীবাড়ি মসজিদ-সংলগ্ন পুকুরে ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে হরিণটি উদ্ধার করা হয়। একই দিন বেলা দুইটার দিকে কালিয়ারখাল এলাকা থেকে আরেকটি হরিণ উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, উদ্ধারের পর হরিণ দুটিকে জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে নিয়ে আসা হয়। এদের মধ্যে একটি হরিণ পায়ে সামান্য আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, শিকারিরা সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ দুটি ধরে লোকালয়ে নিয়ে যাচ্ছিলেন। বনরক্ষীদের তৎপরতায় সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। বেলা তিনটার দিকে হরিণ দুটিকে শরণখোলা রেঞ্জের চরখালী বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

শিকারি পালাল, পুকুরে মিলল জীবিত হরিণ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সুন্দরবন-সংলগ্ন চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে চোরাশিকারিদের কাছ থেকে দুটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (১১ মে) বিকেলে হরিণ দুটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে আজ সকালে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকায় অভিযান চালান জ্ঞানপাড়া বিশেষ ফরেস্ট টহল ফাঁড়ির সদস্যরা। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে একপর্যায়ে শিকারিরা একটি জীবিত হরিণ হাজীবাড়ি মসজিদ-সংলগ্ন পুকুরে ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে হরিণটি উদ্ধার করা হয়। একই দিন বেলা দুইটার দিকে কালিয়ারখাল এলাকা থেকে আরেকটি হরিণ উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, উদ্ধারের পর হরিণ দুটিকে জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে নিয়ে আসা হয়। এদের মধ্যে একটি হরিণ পায়ে সামান্য আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, শিকারিরা সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ দুটি ধরে লোকালয়ে নিয়ে যাচ্ছিলেন। বনরক্ষীদের তৎপরতায় সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। বেলা তিনটার দিকে হরিণ দুটিকে শরণখোলা রেঞ্জের চরখালী বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত