সংখ্যালঘুদের ওপর যেকোনো ধরনের অত্যাচার জুলুমের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, প্রয়োজনে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বা অন্য ধর্মাবলম্বীরদের ওপর অত্যাচার, জলুম, নির্যাতন তিনি সহ্য করবেন না।সোমবার সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এ কথা বলেন। সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, “ভারত বিশাল দেশ। তাদের তিনি শ্রদ্ধা করেন। এ জন্য যে যেহেতু তারা গণতন্ত্রকে লালন করে। তবে আরও বেশি শ্রদ্ধা করবেন, তারা যদি সংখ্যালঘুদের আপন করে নেয়। নিরাপত্তা দেয়। তাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে সব ব্যবস্থা নেয়।”
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, “তবে আমি একটা কথা বলি; ভারতে কী হচ্ছে, এটা বড় জিনিস নয়, ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে, এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর, কোনো অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার, জলুম, নির্যাতান সহ্য করব না।”
সংলাপে আরও বক্তব্য দেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
যারা সরকারের (ক্ষমতা) স্বাদ গ্রহণ করতে পারেনি তারা সবাই ষড়যন্ত্র করছে বলে সংলাপে মন্তব্য করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, “অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক ভালো কাজ করছেন, সেগুলো অনেকে সহ্য করতে পারছে না। গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে। যারা গণতন্ত্রকে হত্যা করতে চায়, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।”
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, “বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকার এসেছে, কোনো সরকারই ক্ষমতায় এসে কয়েকদিনের মধ্যে জনকল্যাণে বিএনপির মতো এত কাজ করতে পারেনি, এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি।”
বিরোধী দল প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, “অনেক সময় আমরা বলে থাকি- বিরোধী দল সরকারের জন্য আল্লাহর রহমত। কারণ, তারা সরকারের সব ভুল-ত্রুটি ধরিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু আজকাল বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেয়ার চেষ্টা করে না। অতীতে দেখেছি, এখনও দেখছি- অনেকেই কীভাবে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় লিপ্ত। তবে সবাই এমন নয়।”

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন