‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’- এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ মে) জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও বিশেষ চাহিদাসম্পন্ন বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, “অটিজম কোনো অসুখ বা সীমাবদ্ধতা নয়, বরং এটি মানুষের বৈচিত্র্যের একটি অংশ। আমাদের দায়িত্ব হলো অটিজম আক্রান্তদের প্রতি করুণা নয়, বরং সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা। তাদের অবহেলা না করে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, অটিজম আক্রান্ত একজন ব্যক্তি হয়তো অন্যদের মতো কথা বলে না, কিন্তু তারও নিজস্ব অনুভূতি ও স্বপ্ন আছে। আমাদের এমন এক সমাজ গড়তে হবে, যেখানে কোনো শিশু অবহেলার শিকার হবে না এবং সবাই মর্যাদা নিয়ে বাঁচতে পারবে।
পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাইমী ইমতিয়াজ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান এবং দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম।
সভায় পঞ্চগড়ের বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সংবাদকর্মী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন