‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি নেছারাবাদ ও ছারছিনা শাখার উদ্যোগে বুধবার (১৩ মে) বেলা ১১টায় জগন্নাথকাঠি বন্দরের সোনালী ব্যাংক রোড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা ডিজিটাল ব্যাংকিংয়ের অগ্রগতি তুলে ধরে ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, গ্রাহকদের জন্য দ্রুত ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, মোবাইল অ্যাপে সহজ নিবন্ধন ও বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের মতো আধুনিক সেবা চালু রয়েছে।
এছাড়া ব্যবসায়ীদের জন্য পজ (POS) মেশিন ও ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে সহজে লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন শুধু সময় সাশ্রয়ীই নয়, এটি একটি নিরাপদ ও স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং বন্দর কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও পূবালী ব্যাংক নেছারাবাদ শাখার ব্যবস্থাপক মো. আসলাম মিয়া, ছারছিনা শাখার ব্যবস্থাপক মো. মনির হোসেন, কর্মকর্তা জুয়েল বড়াল ও ফজলে রাব্বি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছারছিনা শাখার কর্মকর্তা মো. জামান।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন