সংবাদ

মিরপুরে ডিএমপির সাঁড়াশি অভিযান: কিশোর গ্যাংসহ ১৭৫ জন গ্রেপ্তার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৫:১৯ পিএম

মিরপুরে ডিএমপির সাঁড়াশি অভিযান: কিশোর গ্যাংসহ ১৭৫ জন গ্রেপ্তার

​রাজধানীর মিরপুর এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও সন্ত্রাস দমনের লক্ষ্যে এক সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত এই অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই অভিযানে অপরাধীদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র।

​বুধবার ডিএম‌পির এক বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর মডেল থানা এলাকায় ৫০ জন, পল্লবী থানায় ২৪ জন, কাফরুল থানায় ১৫ জন, শাহআলী থানায় ১৬ জন, দারুস সালাম থানায় ৪৪ জন, ভাষানটেক থানায় ১০ জন এবং রূপনগর থানা এলাকায় ১৬ জনকে আটক করা হয়।

অভিযানের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের ইতোমধ্যে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

মিরপুরে ডিএমপির সাঁড়াশি অভিযান: কিশোর গ্যাংসহ ১৭৫ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

​রাজধানীর মিরপুর এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও সন্ত্রাস দমনের লক্ষ্যে এক সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত এই অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই অভিযানে অপরাধীদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র।

​বুধবার ডিএম‌পির এক বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর মডেল থানা এলাকায় ৫০ জন, পল্লবী থানায় ২৪ জন, কাফরুল থানায় ১৫ জন, শাহআলী থানায় ১৬ জন, দারুস সালাম থানায় ৪৪ জন, ভাষানটেক থানায় ১০ জন এবং রূপনগর থানা এলাকায় ১৬ জনকে আটক করা হয়।

অভিযানের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের ইতোমধ্যে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত