সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। দুদিনব্যাপী এ ভোটগ্রহণ চলবে আগামীকালও। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে এরমাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে চলবে ভোটগ্রহণ। এবার নির্বাচনে ১১ হাজার ৯৭ জন আইনজীবী তাদের ভোট দিতে পারবেন।
সুপ্রিম কোর্ট বারে কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪০ জন।
নির্বাচনে বিএনপি নীল, জামায়াতে ইসলামী সবুজ ও জাতীয় নাগরিক পার্টি সমর্থিত প্রার্থীরা লাল-সবুজ প্যানেলে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী প্যানেল এবারের নির্বাচনে নেই। ভোট গ্রহণ শুরুর পর সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন আইনজীবীরা। তবে, নির্বাচন কমশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপি ও জামায়েতের নেতারা।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন