সংবাদ

ধানের আড়তে বসে দাখিল পরীক্ষার খাতা লেখা, আটক ২

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৩১ পিএম

ধানের আড়তে বসে দাখিল পরীক্ষার খাতা লেখা, আটক ২
ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানের আড়তে বসে দাখিল পরীক্ষার খাতা লেখার সময় বহিরাগত দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার কামদিয়া বাজারের একটি আড়ত থেকে তাদের আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

আটক দুই যুবক হলেন-উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের জুলফিকার (২৫) ও কামদিয়া গ্রামের মোশারফ হোসেন (৩২)।

স্থানীয় সূত্র জানায়, কামদিয়া বাজারের ওই ধানের আড়তের পাশেই কামদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলছিল। আজ ছিল পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনওর নেতৃত্বে পুলিশ ওই আড়তে অভিযান চালায়। এ সময় কেন্দ্র থেকে বাইরে আনা মূল উত্তরপত্রে উত্তর লিখতে দেখা যায় ওই দুই যুবককে। পুলিশ ঘটনাস্থল থেকে পরীক্ষার খাতাসহ তাদের আটক করে।

কামদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকেরা আড়তের ভেতর পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষার খাতায় লিখছিলেন। পরে ইউএনওর নেতৃত্বাধীন দল তাদের হাতেনাতে আটক করে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, পরীক্ষার খাতা কেন্দ্রের বাইরে নিয়ে আসার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

ধানের আড়তে বসে দাখিল পরীক্ষার খাতা লেখা, আটক ২

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানের আড়তে বসে দাখিল পরীক্ষার খাতা লেখার সময় বহিরাগত দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার কামদিয়া বাজারের একটি আড়ত থেকে তাদের আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

আটক দুই যুবক হলেন-উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের জুলফিকার (২৫) ও কামদিয়া গ্রামের মোশারফ হোসেন (৩২)।

স্থানীয় সূত্র জানায়, কামদিয়া বাজারের ওই ধানের আড়তের পাশেই কামদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলছিল। আজ ছিল পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনওর নেতৃত্বে পুলিশ ওই আড়তে অভিযান চালায়। এ সময় কেন্দ্র থেকে বাইরে আনা মূল উত্তরপত্রে উত্তর লিখতে দেখা যায় ওই দুই যুবককে। পুলিশ ঘটনাস্থল থেকে পরীক্ষার খাতাসহ তাদের আটক করে।

কামদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকেরা আড়তের ভেতর পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষার খাতায় লিখছিলেন। পরে ইউএনওর নেতৃত্বাধীন দল তাদের হাতেনাতে আটক করে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, পরীক্ষার খাতা কেন্দ্রের বাইরে নিয়ে আসার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত