সংবাদ

সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৫১ পিএম

সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : সংবাদ

সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (১৩ মে) অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

ক্রীড়া সংগঠক সাদিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. জসীম উদ্দীন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, পিপি মল্লিক মঈনুদ্দিন সোহেল এবং জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকেরা জানান, মোট আটটি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (১৩ মে) অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

ক্রীড়া সংগঠক সাদিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. জসীম উদ্দীন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, পিপি মল্লিক মঈনুদ্দিন সোহেল এবং জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকেরা জানান, মোট আটটি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত